১০ ইঞ্চি গাথুনীর বিস্তারিত তথ্য ও Estimate

 

১০ ইঞ্চি গাথুনী: বিস্তারিত তথ্য ও এস্তিমেট

ভূমিকা

১০ ইঞ্চি গাথুনী (Brick Masonry) সাধারণত ভবনের শক্তিশালী দেয়াল নির্মাণে ব্যবহৃত হয়। বিশেষ করে সিঁড়ির দুই পাশের দেয়াল, দুটি ফ্ল্যাটের মাঝের দেয়াল, বাহিরের ওয়াল, এবং ডিজাইন ওয়ালে এটি ব্যবহৃত হয়। গাথুনী সাধারণত ১:৬ অনুপাতে করা হয়। এখানে আমরা ১০ ইঞ্চি গাথুনীর সম্পূর্ণ হিসাব ও প্রয়োজনীয় উপকরণের তালিকা প্রদান করেছি।

১০ ইঞ্চি গাথুনীর হিসাব

নির্ধারিত পাঁচটি দেয়ালের পরিমাপ:

  1. ১৫'-০" x ৮'-৬" x ১০" = ১০৫.৮৩ ঘনফুট

  2. ৮'-৯" x ৯'-৬" x ১০" = ৬৮.৯৯ ঘনফুট

  3. ১১'-০" x ৯'-৬" x ১০" = ৮৬.৭৪ ঘনফুট

  4. ৭'-০" x ৮'-৬" x ১০" = ৪৯.৩৯ ঘনফুট

  5. ৫'-৬" x ৮'-৬" x ১০" = ৩৮.৮০ ঘনফুট

মোট গাথুনী:

মোট গাথুনীর পরিমাণ = ৩৪৬.৭৫ ঘনফুট

শুকনো মসলার পরিমাণ (৩৫%)

= ৩৪৬.৭৫ × ৩৫ ÷ ১০০ = ১২১.৩৬ ঘনফুট

সিমেন্ট ও বালির হিসাব

  • অনুপাত (১:৬), অনুপাতের যোগফল = ৭

  • সিমেন্ট = (১২১.৩৬ × ১ ÷ ৭) ÷ ১.২৫ = ১৩.৮৭ ব্যাগ

  • বালি = ১২১.৩৬ × ৬ ÷ ৭ = ১০৪.০২ ঘনফুট

ইটের হিসাব

  • প্রতি ১ ঘনফুট গাথুনীতে ১১.৫টি ইট লাগে।

  • ইট = ৩৪৬.৭৫ × ১১.৫০ = ৩৯৮৮ টি ইট


৫ ইঞ্চি গাথুনী: বিস্তারিত তথ্য ও এস্তিমেট

ভূমিকা

৫ ইঞ্চি গাথুনী সাধারণত ভবনের অভ্যন্তরীণ দেয়ালে ব্যবহার করা হয়। এই গাথুনী ১:৪ অনুপাতে করা হয় এবং এটি সাধারণত বর্গফুটে হিসাব করা হয়।

৫ ইঞ্চি গাথুনীর হিসাব

নির্ধারিত ১৫টি দেয়ালের পরিমাপ:

  1. ১৫'-০" x ৯'-৬" x ৪ = ৫৭০.০০ বর্গফুট

  2. ৯'-৯" x ৯'-৬" x ৩ = ২৭৭.৮৮ বর্গফুট

  3. ১১'-০" x ৮'-৬" x ৩ = ২৮০.৫০ বর্গফুট

  4. ৭'-০" x ৮'-৬" x ৪ = ২৩০.০০ বর্গফুট

  5. ৮'-৬" x ৯'-৬" x ১ = ৮০.৭৫ বর্গফুট

মোট গাথুনী:

মোট গাথুনীর পরিমাণ = ১৪৩৯.১৩ বর্গফুট

দরজা ও জানালার পরিমাণ:

  • দরজা: ৩'-৪" x ৭'-০" x ৪ = ৯৩.২৪ বর্গফুট

  • দরজা: ২'-৬" x ৭'-০" x ৩ = ৫২.৫০ বর্গফুট

  • জানালা: ৫'-০" x ৪'-৬" x ৪ = ৯০.০০ বর্গফুট

  • জানালা: ৫'-০" x ৬'-৬" x ২ = ৬৫.০০ বর্গফুট

নিট গাথুনী:

= ১৪৩৯.১৩ - ৩০০.৭৪ = ১১৩৮.৩৯ বর্গফুট

সিমেন্ট ও বালির হিসাব

  • ১০০ বর্গফুট গাথুনীতে সিমেন্ট = ২.৬ ব্যাগ

  • সিমেন্ট = (১১৩৮.৩৯ ÷ ১০০) × ২.৬ = ২৯.৬০ ব্যাগ

  • ১০০ বর্গফুট গাথুনীতে বালি = ১৭ ঘনফুট

  • বালি = (১১৩৮.৩৯ ÷ ১০০) × ১৭ = ১৯৩.৭০ ঘনফুট

  • ১০০ বর্গফুট গাথুনীতে ইট = ৫০০ টি

  • ইট = (১১৩৮.৩৯ ÷ ১০০) × ৫০০ = ৫৬৯২ টি


ঢালাই ও খোয়ার হিসাব

ইট ভাঙার খোয়া

  • ১ টি ইটে = ০.১১ ঘনফুট খোয়া

  • ১০০০ টি ইটে = ১১১.১১ ঘনফুট খোয়া

বালির হিসাব

  • ১০৯ ফিট বালু = ১২.২৫ ঘনফুট

  • ১০০ বর্গফুট ৫" গাথুনীতে (১:৫) সিমেন্ট = ২ ব্যাগ

  • ১০০ বর্গফুট ১০" গাথুনীতে (১:৫) সিমেন্ট = ৪ ব্যাগ, বালি = ২৪ ঘনফুট

ঢালাই এর হিসাব (১:২:৪)

  • ১০০ ঘনফুট ঢালাই = সিমেন্ট ১৭ ব্যাগ, বালি ৪৩ ঘনফুট, খোয়া ৮৬ ঘনফুট

  • ১ ঘনফুট ঢালাই = সিমেন্ট ০.১৭ ব্যাগ, বালি ০.৪৩ ঘনফুট, খোয়া ০.৮৬ ঘনফুট


উদাহরণ সমস্যা ও সমাধান

প্রশ্ন:

একটি কক্ষের দৈর্ঘ্য ১০'-০", প্রস্থ ১০'-০", উচ্চতা ৯'-৬" এবং দেয়ালের পুরুত্ব ১০"। দেওয়ালটি (১:৪) অনুপাতে গাথুনী করা হয়েছে। দরজার পরিমাপ ৩'-৪" x ৭'-০" এবং জানালার পরিমাপ ৫'-০" x ৪'-৬"। প্রয়োজনীয় উপকরণের হিসাব নির্ণয় করুন।

সমাধান:

  • মোট গাথুনী = ৪০'-০" x ৯'-৬" x ১০" = ৩১৫.৪০ ঘনফুট

  • দরজা ও জানালার গাথুনী বাদ = (১৮.৩৫ + ১৮.৬৬) = ৩৭.০১ ঘনফুট

  • নিট গাথুনী = ৩১৫.৪০ - ৩৭.০১ = ২৭৮.৩৯ ঘনফুট

  • শুকনো মসলা (৩৫%) = ২৭৮.৩৯ × ০.৩৫ = ৯৭.৪৪ ঘনফুট

  • সিমেন্ট = (৯৭.৪৪ × ১ ÷ ৫) ÷ ১.২৫ = ১৫.৫৯ ব্যাগ

  • বালি = ৯৭.৪৪ × ৪ ÷ ৫ = ৭৭.৯৫ ঘনফুট

  • ইট = ২৭৮.৩৯ × ১১.৫০ = ৩২০১ টি

Comments

Popular posts from this blog

তারের RM বলতে কি বুঝি এবং ৩/২২ তার সমান কত RM?

রাজউকের FAR এবং নির্মাণ সামগ্রীর পরিমাণ নির্ধারণের নির্দেশিকা